সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, গণমাধ্যম, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, র্যাব
টেকনাফে র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত একাধিক মামলার পলাতক আসামি ইদ্রিস গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ০ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ এপ্রিল রাত ৮টা ৪৫ মিনিটে র্যাব-১৫, সিপিএসসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন পৌরসভার ওপরের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পটিয়া থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ ইদ্রিস (৪৫) কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ইদ্রিস টেকনাফ এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি পটিয়া থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















































































































































