সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বিজিবি
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক-৩
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ২ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি.।।
টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং সীমান্ত এলাকায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে আনুমানিক ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, গত ১৮ এপ্রিল রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির বিশেষ টহল দল চৌধুরীপাড়া বিজিবি পোস্ট এলাকায় ফাঁদ পাতে। এ সময় মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশকালে পাচারকারীদের চ্যালেঞ্জ করা হলে তাদের সহযোগীরা লবণক্ষেত এলাকা থেকে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। পরে বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর টহল দল ধাওয়া করে নাফ নদীর তীর থেকে মো. তোফায়েল (২১) ও মো. ইউনুস (৩৩) নামে দুইজনকে আটক করে। তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল পৃথক আরেকটি অভিযানে ক্যারেঙ্গাঘোনা এলাকা থেকে মো. সিফাত (২০) নামে একজনকে আটক করে। তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, আটক তিনজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ১১ এপ্রিল হ্নীলা এলাকায় আধুনিক প্রযুক্তির সহায়তায় ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করার দাবি করে বিজিবি।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ















































































































