শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে বিজ্ঞ আদালতের পূর্বানুমতি আ’লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক দেশের পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে বিজ্ঞ আদালতের পূর্বানুমতি আ’লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক দেশের পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার

 

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় ১১ এপ্রিল দিবাগত রাত ১০ ঘটিকায় মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের শ্রী শুভংকর প্রামাণিক ওরফে শুভ, পিতা: মৃত জগত প্রামাণিক এর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। পরিচালিত মাদকবিরোধী  অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার।

জানা যায় অভিযুক্ত শ্রী শুভংকর প্রামাণিক ওরফে শুভ দীর্ঘদিন যাবৎ গোলাপনগর এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। বিশেষ করে সম্প্রতি হযরত সোলায়মান শাহ (রহ.) এর মাজারে অনুষ্ঠিত ওরসকে কেন্দ্র করে অভিযুক্ত মাদককারবারি শুভ এবং তার সহযোগীরা এলাকায় মাদকের অভয়ারণ্য গোড়ে তুলেছে।

গোপন সূত্রের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশ এর সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত শ্রী শুভংকর প্রামাণিক ওরফে শুভ এর বসতবাড়ির রান্না ঘরের চালের নিচ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১২ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। তবে ঘটনা আচ করতে পেয়ে এলাকা থেকে সটকে পড়ে মাদক ব্যবসায়ী শুভ।

উদ্ধার অভিযানে অংশ নেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান মাদকমুক্ত ভেড়ামারা গড়তে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...