শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

বহিরাগত কেউ মেয়র হতে পারবে না, এই শহরের লোক মেয়র হবে: মাসুদুজ্জামান

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, নারায়ণগঞ্জ মহানগর-বন্দরকে যারা ভালোভাবে চেনে জানে, তারাই এই শহরের জন্য মেয়র হতে পারবে। অন্য কোনো অঞ্চলের মানুষ, যিনি শহরের অতীত, ইতিহাস, সমস্যা বা হেরিটেজ জানেন না, তাকে আমরা মেয়র হিসেবে মেনে নেব না। ভোট দেওয়ার অধিকার আমাদের, তাই আমরা যোগ্য ও পরিচিত ব্যক্তিকেই মেয়র হিসেবে নির্বাচিত করব।

রবিবার (১৫ মার্চ) বিকেলে শহরের বাবুরাইল এলাকায় সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসানের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, “আমি নিজে হাজীগঞ্জ তল্লা এলাকায় থাকি, কিন্তু এই শহরকে রোড, গলি, পরিবার এবং মানুষের সব সমস্যা আমরা চিনি। আমরা চাই, যে কেউ মেয়র হোক, সে প্রত্যেকটা গলি, প্রত্যেকটা পরিবার এবং তাদের প্রয়োজন-দরকার জানুক। এভাবেই সমস্যা সমাধান করা সম্ভব।”

মাসুদুজ্জামান আরও বলেন, “সিটি কর্পোরেশনে নির্বাচন আসলে ২৭ ওয়ার্ডে ৩৬ কাউন্সিলর এবং একজন মেয়র নির্বাচিত হবেন। আমরা চাই যোগ্য কাউন্সিলর এবং একজন যোগ্য মেয়র হোক, যার নিজের কোনো স্বার্থ নেই, শুধু মানুষের সেবা করতে পারে।”

তিনি যোগ করেন, “আমাদের পাশে যারা যোগ্য এবং মানবিক মানুষ আছে, আমরা তাদের খুঁজে বের করতে চাই। বিভা হাসানের মতো মানুষ আগে থেকেই আমরা চিনি। যারা সত্যিকারের যোগ্য, তারা আমাদের সঙ্গে যুক্ত হোক, আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে পরিচিত হয়ে তাদের পাশে থাকবো।

সাবেক নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ১ নম্বর বাবুরাইল এলাকার কৃতি সন্তান তারেক আফজাল, মহাগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হক চৌধুরী দিপু, ১৮ নম্বর ওয়ার্ড জমিদার কাচারি গল্লি প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের সভাপতি সাইদুর রহমান লিপন ও সাধারণ সম্পাদক খোরশেদা কাসেম, মহানগর বিএনপি ১৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ফারুক আহম্মেদ, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সেন্টু, নিতাইগঞ্জ  ব্যবসায়ী আনোয়ার হোসেন, আহাম্মদ আলী, শাজাহান বেপারী, মুজাহিদ আহম্মেদ, ১৬ নম্বর ওয়ার্ড মহিলাদলের সভাপতি তাসলিমা আক্তার, নজরুল ইসলাম, মুসলিম নগর পঞ্চায়েত কমিটির সভাপতি মোবারক হোসেন ও আলেক মিয়া প্রমূখ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...