শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের শিকার পুলিশ,সরকারি অস্ত্র লুট

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দায়িত্বরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। ছিনতাইকারীর তার নিজ বহনকারী সরকারি পিস্তলটিও নিয়ে গেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার।

 

ঘটনাটি ঘটে সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ছয়টার দিকে নগরীর বঙ্গবন্ধু সড়কের বানিজ্য এলাকা খ্যাত নিতাইগঞ্জ এলাকাস্থ নাসিক নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন বলেন, নারায়ণগঞ্জ সদর থানার লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিমের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলটিও ছিল। “পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি ছিনতাই করে নিয়ে যায়।”

এ ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিলেন বলেও জানান তাসমিন আক্তার।

স্থানীয়রা জানান, নিতাইগঞ্জ এলাকার এ অংশটিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগরভবন, সরকারি দুʼটি হাসপাতাল থাকলেও এটি ছিনতাই প্রবণ একটি এলাকা। প্রায়ই পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন।

এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, “ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুততম সময়ে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...