বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জসহ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
আজ রবিবার (১৫ মার্চ) নিয়োগ দেওয়া হয় তাদেরকে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত জানানো হয়।
এদিকে, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। আজ ১৫ মার্চ তাকে নিয়োগ দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বিগত দিনে বিএনপির জেলা কমিটির সদস্য সচিব ছিলেন তিনি। এর মামুন মাহমুদ জেলা কমিটিতে দায়িত্ব পালন করেছে সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদেও।
তিনি রাজনৈতিক মামলায় জেল খেটেছেন দীর্ঘ সময়। রয়েছে নাশকতা, হেফাজত, বিস্ফোরকসহ ৩ ডজনের বেশি রাজনৈতিক মামলা। তার বিরুদ্ধে সকল মামলাই নারায়ণগঞ্জে দায়ের করা হয়েছে।
স্থানীয় বিএনপির রাজনীতিতে তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জেলায় সুপরিচিত। এখন পর্যন্ত কোন ধরনেরই বিতর্ক ছুতে পারেনি তাকে। এছাড়াও তিনি পেশায় একজন কলেজ শিক্ষক, অধ্যাপনা তার প্রধান পেশা হিসেবে তার সুখ্যাতি ছড়িয়েছে জেলাজুড়ে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.