
মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ঈসরায়েলের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের মূল্য স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট সৃষ্টি না হওয়ার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এই ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।
এসময় নগরীর প্রানকেন্দ্র চাষাঢ়াস্থ মেসার্স প্রান্তিক সার্ভিস স্টেশন, সাইনবোর্ডে প্রাইম ফিলিং স্টেশন, চৌরঙ্গী ফিলিং স্টেশনসহ জেলার অন্যান্য ফিলিং স্টেশনগুলোতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ফিলিং স্টেশনগুলোতে পেট্রল, অকটেন এবং ডিজেলের মজুদ, চাহিদা ও সরবরাহ যাচাই করা হয়। এছাড়া ফিলিং স্টেশনগুলোকে সতর্ক করা হয়, যাতে তারা তেলের দাম বাড়িয়ে কৃত্রিম সংকট সৃষ্টি না করে।
অভিযানকালে মেসার্স প্রান্তিক সার্ভিস স্টেশন থেকে মোটরবাইক চালকরা তেল না পেয়ে ফিরে যেতে দেখা যায়। অনেক চালক অভিযোগ করেন, যদিও স্টেশনে তেল রয়েছে, কিন্তু তাদের দেওয়া হচ্ছে না।
এদিকে, ফিলিং স্টেশনের কর্মীদের দাবি, বৃহস্পতিবার রাত থেকে গ্রাহকরা অতিরিক্ত তেল সংগ্রহের ফলে তেল সংকট তৈরি হয়েছে। তবে, তারা তেল সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন।
জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইনবোর্ড এলাকার প্রাইম ফিলিং স্টেশন, চৌরঙ্গী ফিলিং স্টেশন ও ফিরোজ ফিলিং স্টেশন পরিদর্শন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ। একইভাবে, সানাড়পাড় এলাকার মেসার্স জোনাকী ফিলিং স্টেশন ও মেঘনা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা।
এছাড়া, সদর উপজেলার প্রানকেন্দ্র চাষাঢ়ায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।
এছাড়াও সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর।
বন্দর উপজেলার ১০টি পেট্রোল পাম্পে পুলিশসহ অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার শিবানী সরকার, এবং রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান। এছাড়া, সোনারগাঁ উপজেলারও তেলের পাম্পগুলো পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান। এ সময় একটি পাম্প বন্ধ পাওয়া যায়।
এই অভিযান তেল সঙ্কট নিয়ন্ত্রণে রাখতে এবং জনগণের স্বার্থ রক্ষায় চালানো হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.