
অনলাইন নিউজ ডেস্ক।।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ী-সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে ঘারিন্দা রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর থাকা পাঁচজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুইজন নারী, একজন শিশু এবং দুইজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের সবার বাড়ি গাইবান্ধা জেলায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় তারা রেললাইনের ওপর বসে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.