
ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জস্থ দেশের দুটি বড় মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
বুধবার (১৮ মার্চ) এদুই ব্যস্ততম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন তারা।
এসময় পরিদর্শনকালে মহাসড়ক, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে থেমে থেমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় সড়কের বর্তমান অবস্থা, যানবাহনের চাপ, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীসেবার বিষয়গুলো খতিয়ে দেখা হয়।
জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির বলেন, মহাসড়কে যাত্রীদের ভোগান্তি কমাতে মাঠ প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা কঠোর সতর্ক অবস্থানে রয়েছেন। কোথাও অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা পুলিশ সুপার(এসপি) মিজানুর রহমান মুন্সি বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে হাইওয়ে পুলিশের টহলও জোরদার করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জের উপজেলা প্রশাসনের দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ জেলা উপজেলা ও পুলিশ প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তাগন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.