শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪ ডিসিকে বদলি

ছবিঃ সংগৃহীত

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর চার গুরুত্বপূর্ণ বিভাগের ডিসি পদে পরিবর্তন এনেছে।

রবিবার (০১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদায়ন কার্যকর থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশে বলা হয়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) এম তানভীর আহমেদকে উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) মো. মোস্তাক সরকারকে উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া গুলশান বিভাগের ডিসি রওনক আলমকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) পদে বদলি করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) মো. মইনুল হককে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে বলে জানায় ডিএমপি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...