নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে ১২ কেজি গাঁজা ও নারীসহ গ্রেপ্তার-৩
- আপডেট সময়- ০৬:১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাঁদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, গাজীপুর জেলার কাপাসিয়া থানার চেংড়া জিরতপাড়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে শিমুল (১৮), একই জেলার একই থানার খিরাটি এলাকার শিমুল মিয়ার স্ত্রী বন্যা আরবিয়া (২২) এবং নরসিংদী জেলার মনোহরদী থানার সল্লাবাড়ী এলাকার সজীব মিয়ার স্ত্রী ফাতেমা (৩০)।
র্যাব-১১ আদমজীনগর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মহসিন মিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
র্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন রাফি ফিলিং স্টেশনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় শহরগুলোতে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। র্যাব আরও জানায় এ ধরনে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে ।





































































































