শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান টেকনাফে মানবপাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান টেকনাফে মানবপাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও বন্দর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও একজন নার্স নিহতের ঘটনা ঘটেছে ।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আড়াইহাজারে তাসফিয়া (৭) নামে এক শিশু ও বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রিতা হালদার (৪৭) নামে এক নারী নার্স নিহত হয়েছেন।স্থানীয়দের তথ্য সূত্রে জানা গেছে,  সকালে গাউছিয়া থেকে বিশনন্দী দিকে যাচ্ছিল একটি সিএনজি। পথিমধ্যে বড় বিনাইরচর এলাকায় দারুল উলুম মাদরাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা শিশু তাসফিয়া(৭) ঘটনাস্থলেই মারা যায়।

জানা গেছে, নিহত তাসফিয়া কুমিল্লার হোমনা উপজেলার আলীপুর এলাকার আবুল হোসেন ও নাসিমা বেগমের মেয়ে। এ ঘটনায় তাঁরাও বেশ গুরুতর আহত হয়েছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, নিহত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না করায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় ঘাতক বাস জব্দ, চালক ও হেলপারকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।

অপরদিকে, বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলযোগে স্বামীর সাথে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় হোন্ডা থেকে সড়কে ছিটকে পড়ে নিহত হয়েছেন রিতা হালদার (৪৭) নামে এক নার্স।

তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামের খোকন বাড়ৈর স্ত্রী।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপারকে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...