শিরোনাম
বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি

ডিবি পরিচয়ে সিটি গ্রুপের তেলের গাড়ি ডাকাতি; ৪বছর পর রহস্য উদ্ঘাটনসহ গ্রেপ্তার-১

বিশেষ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জ-ঢাকা–সিলেট মহাসড়কে ডিবি পুলিশের পরিচয়ে সিটি গ্রুপের সয়াবিন তেলবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলাস্থ পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আসামি রনি হোসেন (২৫)। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা গ্রেপ্তারের পর তিনি বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পিবিআই জানায়, বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে রনি হোসেন ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং ঘটনায় জড়িত আরও কয়েকজন সহযোগীর নাম ও তথ্য দেন পিবিআই এ-র কাছে। তবে তিনি জানান সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব তথ্য আপাতত প্রকাশ করা যাচ্ছে না। ৪ ফেব্রুয়ারি গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

পিবিআই আরও জানায়,  আটকের সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। উক্ত জব্দকৃত গাড়িটি আসামির ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে ভাড়া করা হয়েছিল। রনি হোসেন ও তার সহযোগীরা ওই মাইক্রোবাস ব্যবহার করেই ডাকাতির কর্মকান্ড সংঘটিত করেন। তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকায় একাধিকবার অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ জেলা পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ জানান, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর দুপুরে রূপগঞ্জের সিটি মিল থেকে ৬০ ড্রাম ভোজ্যতেলবোঝাই একটি ট্রাক এলেঙ্গার উদ্দেশে রওনা হয়। ট্রাকটি ইউএস বাংলা মেডিক্যাল কলেজের কাছে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস যোগে পথরোধ করা হয়। ডিবি পুলিশের পরিচয় দিয়ে ৬/৭ জন ব্যক্তি ট্রাকচালক ও হেলপারকে হ্যান্ডকাফ পরিয়ে চোখ বেঁধে অন্যত্র গাড়িতে তুলে নেয়। পরে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ১২ হাজার ২৪০ লিটার ভোজ্যতেলসহ ট্রাকটি নিয়ে নরসিংদীর দিকে পালিয়ে যায় তারা।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকের মালিক পঙ্কজ কুমার সাহা রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলাটি পরে বিজ্ঞ আদালতের নির্দেশে অধিকতর তদন্তের জন্য পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে ন্যস্ত করা হয়। অবশেষে তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...