
বিশেষ প্রতিবেদক।।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ রায়হান কবির এ ফলাফল ঘোষণা করেন। ভোর ৫টার দিকে ফলাফল ঘোষণা শেষ হয়।
এই পাঁচটি আসনে বিজয়ীরা হলেন,
নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ); রূপগঞ্জ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু) ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। এ আসনে ভোটের হার ছিল ৬৩ দশমিক ৯৬ শতাংশ। মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। এবারই তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য(এমপি) নির্বাচিত হলেন।
নারায়ণগঞ্জ–২ (আড়াইহাজার); আড়াইহাজার আসনে বিএনপির নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৫ হাজার ৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮২ হাজার ৯৮৭ ভোট। এ আসনে ভোটের হার ছিল ৬৫ শতাংশ। নজরুল ইসলাম আজাদ বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক। তিনিও প্রথমবারের মতো সংসদ সদস্য(এমপি) নির্বাচিত হলেন।
নারায়ণগঞ্জ–৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ); এই আসনে বিএনপির আজহারুল ইসলাম (মান্নান) ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর ইকবাল হোসাইন ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট। এখানে ভোটের হার ছিল ৫৭ দশমিক ৪১ শতাংশ। আজহারুল ইসলাম মান্নান বিএনপির নির্বাহী কমিটির সদস্য। এবারই তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেন।
নারায়ণগঞ্জ–৪ (নারায়ণগঞ্জ সদর উপজেলার একাংশ); এই আসনে ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী এ্যাড. আবদুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতৃত্বাধীন শরিক দলের প্রার্থী মনির হোসেন কাসেমী, তিনি পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট। আবদুল্লাহ আল আমিন জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব। এবারই তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেন।
নারায়ণগঞ্জ–৫ (শহর–বন্দর); এ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৬ ভোট। ভোটের হার ছিল ৫৬ দশমিক ৫১ শতাংশ। আবুল কালাম এ আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি। তিনি এবার ৪র্থ বারের মতো সংসদ সদস্য(এমপি) নির্বাচিত হলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, সেনাবাহিনীর নারায়ণগঞ্জ সদরের দায়িত্বরত মেজর আয়াজ ও মেজর রাফসান,এছাড়াও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং নির্বাচন কর্মকর্তা রকিবুজ্জামান প্রমূখ।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.