বিশেষ প্রতিনিধি।।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগা-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বেসরকারিভাবে বিজয়ী। তবে জামায়াতে ইসলামীর ড. ইকবাল হোসেন ভূইয়ার সাথে তার ভোটের লড়াই ছিলো হাড্ডাহাড্ডি। ড. ইকবাল হোসেন ভূইয়া ভোটের মাঠে পরে নেমেও ভোটের হিসেবে অনেক এগিয়ে ছিলেন। ভোটের হিসেবে সিদ্ধিরগঞ্জ এলাকায় বেশ এগিয়ে গেলেও সোনারগাঁয়ে তিনি আর ঘুরে দাড়াতে পারেননি।
জামায়াত প্রার্থী ড. ইকবাল হোসেন ভূইয়া সিদ্ধিরগঞ্জের ৬৭ টি কেন্দ্রে ৫১ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন। তার বিপরীতে আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন ৪৫ হাজার ৮৪৫ ভোট। কিন্তু সোনারগাঁয়ের ১৪৩ টি কেন্দ্রে ড. ইকবাল হোসেন ভূইয়া পেয়েছেন ৮০ হাজার ৫৭৮ ভোট এবং আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৫৮ ভোট।
এদিকে বিএনপির মনোনীত ধানের শীষের কান্ডারী আজহারুল ইসলাম মান্নানকেও ভোটের মাঠে আটকিয়ে দেয়ার জন্য নানাভাবে ষড়যন্ত্র চালানো হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কোনো ষড়যন্ত্রই তাকে আটকে রাখতে পারেনি।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.