আসন্নবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ। নির্বাচনী এলাকায় দলের পক্ষ থেকে গুজব রোধ এবং সাধারণ ভোটারদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে তিনি কাজ করছেন।
এই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সাততলা, কড়াইল ও ভাষানটেক বস্তি এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। এ সময় ভোটারদের গুজবে কান না দিতেও আহ্বান জানান তিনি। বিএনপির পরিকল্পিত কর্মসূচি ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি নারী, শিশু ও বয়স্কদের জীবনমান উন্নয়ন বিষয়ে দলের অবস্থান ও উদ্যোগ সম্পর্কে অবহিত করা হচ্ছে।
এদিকে নির্বাচনী প্রচারণায় নিজ এলাকা নারায়ণগঞ্জ-৪ ও ৫ এর পাশাপাশি মাসুদুজ্জামান মাসুদ ঢাকা-১৭ আসনে তার নিজস্ব কারখানায় উৎপাদিত ‘সবার আগে বাংলাদেশ’ লেখা টি-শার্ট সরবরাহ করেছেন, যা প্রচারণায় দলীয়ভাবে বিশেষ নজর কেড়েছে।
