প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৫:৫০ পি.এম
টেকনাফ সদর দম্বরী সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সমুদ্র সৈকত থেকে এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টার দিকে সৈকতের বালিয়াড়িতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ১৯ থেকে ২২ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি সাগরের ঢেউয়ে ভেসে এসে তীরে উঠেছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন আছে কি না, সেটিও প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.