প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৩:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৪:৫৪ এ.এম
জালিয়াতি করে বিসিএস ক্যাডার ১ডজনের মধ্যে দুজনই নারায়ণগঞ্জ দাবড়ে বেড়িয়েছেন
বিশেষ প্রতিবেদক।।
জালিয়াতি মাধ্যমে বিসিএস ক্যাডার হয়েছেন অন্তত ১ডজন ব্যাক্তি। এদের মধ্যে উপ-সচিব ও এসপি পদে কর্মরত ৪জন। দুদকের অনুসন্ধান বলছে ভূয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও জাল সনদ দেখিয়ে চাকুরী পেয়েছেন তারা। বিশেষজ্ঞদের মতে জালিয়াতি মাধ্যমে চাকুরী বাগিয়ে নেয়া ব্যক্তিদের কাছ থেকে বেতন-ভাতা সহ সকল ধরনের সুযোগ সুবিধা নেয়ার অর্থ ফেরত নেয়ার পাশাপাশি শাস্তি দেয়া জরুরি।
এদের মধ্যে বাবাকে চাচা বানিয়ে বিবিএস ক্যাডার থেকে পদন্নোতি পেয়ে উপ-সচিব হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কামাল হোসেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রথমে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন( দুদক)। এ মামলায় জামিন নিতে গেলে ৩৫তম বিসিএস এর এ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ আদালত।
দুদকের তথ্য সূত্রে জানা গেছে, জালিয়াতির মাধ্যমে বিসিএস ক্যাডার হয়েছেন, এরকম ১ডজন খানেক দূর্নীতিগ্রস্ত ব্যাক্তির তথ্য পেয়েছেন তারা।
এর মধ্যে ২০০৮ সালের ২৯তম বিসিএস'এ নিয়োগ প্রাপ্ত ৬জন রয়েছেন। তাদের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। মামলায় বলা হয়েছে কোটা না থাকলেও ফল প্রকাশের ৬মাস পরে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন তারা।
এরা হলে একসময়ে নারায়ণগঞ্জে দাবিয়ে বেড়ানো পরপর কয়েকবার একই জেলায় দায়িত্ব প্রাপ্ত বর্তমানে বন শিল্প কর্পোরেশনের উপসচিব পদে নাহিদা বারিক এবং জেলা প্রশাসন কার্যালয়ে সাবেক দায়িত্বরত অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এইচ এম সালাউদ্দিন মনজু (০৪৩০১৭/ ২৪০), তিনি এ শাখায় দূর্নীতির পাহাড় গড়েছেন, সবশেষে তিনি ৪২লাখ টাকা ঘুষ লেনদেনে কেলেংকারী ফেঁস প্রমাণ পাওয়া পর গণমাধ্যম কর্মীদের সংবাদ প্রকাশের পর লেজ ঘুটিয়ে অন্যত্র বদলি হয়ে সটকে পরেন।
ছাড়াও রাকিবুর রহমান খান, পুলিশ সুপার খোরশেদ আলমসহ অন্যরা।
এছাড়া জাল সনদে ৩৮তম ও ৪১তম বিসিএস এর চাকরি নেয়ার অভিযোগে আরও ৩জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
দুদকের মহাপরিচালক(ডিজি) আক্তার হোসেন বলেন, শুধুমাত্র বিসিএস ক্যাডারদের টার্গেট করে নয়, বরং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, ড. শাহজাহান সাজু বলেন, জাল জালিয়াতির মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়া ব্যক্তিদের লক্ষ্য থাকে দূর্নীতি করা। কাজেই তাদেরকে শাস্তির আওতায় আনা অতীব জরুরী।
এছাড়াও পিএসসি সাবেক ড্রাইভার আবেদ আলীর সহায়তা চাকরি নেয়ার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকুকে সম্প্রতি দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.