কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন দিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, কুলিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা এ কর্মসূচি চলছে।
রোববার (২ ফেব্রুয়ারি ২০২৬) কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ব্যানার হাতে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। ব্যানারে ‘বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন চাই’—এই মূল দাবি স্পষ্টভাবে তুলে ধরা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন কাঠামোতে চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন। সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন না হওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ।
তাঁরা আরও জানান, অবিলম্বে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। শান্তিপূর্ণ এই আন্দোলনের মাধ্যমে সরকার কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে—এমন আশাবাদও ব্যক্ত করেন আন্দোলনকারীরা।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.