প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ১০:১৭ এ.এম
কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন মঞ্জুর

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য(এমপি) আবদুর রহমান বদিকে একটি মামলায় জামিন দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, কক্সবাজারের টেকনাফে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, আবদুর রহমান বদি বাংলাদেশ আওয়ামী লীগ–এর প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পরিবর্তে দলীয় মনোনয়ন পান তার স্ত্রী শাহীন আক্তার। তিনি পরপর দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আবদুর রহমান বদির নাম রয়েছে। ওই তালিকায় ‘মাদকের গডফাদার’ হিসেবে তার চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.