শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

সোনারগাঁয়ে অবৈধ ছাপাখানায় অভিযান, বিপুলসংখ্যক গাইড বইসহ মেশিন জব্দ

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি বইয়ের ছাপাখানায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের বই ও প্রিন্টিং মেশিন জব্দ করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে কাচপুর বেহাকৈর এলাকায় সোনারগাঁ থানা-পুলিশের একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ‘পাঞ্জেরি প্রকাশনী’র নাম ব্যবহার করে বিভিন্ন শ্রেণির গাইড বই অনুমতি ছাড়া ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এতে করে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছিল।

সোনারগাঁ থানা-পুলিশের একটি দল সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ছাপা প্রায় ৪ হাজার কপি বই ও ছাপানোর ব্যবহৃত মেশিন জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, অবৈধভাবে পরিচালিত ছাপাখানা থেকে বই ও মেশিন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...