শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান টেকনাফে মানবপাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান টেকনাফে মানবপাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি।এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, বুধবার বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সকালে তিনি দায়িত্ব নেন।

গত ২৪ ফেব্রুয়ারি মো. আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

জানা গেছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য মো. আলী হোসেন ফকির। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে তাকে একবার চাকরিচ্যুত করা হয়। বিএনপি আমলে তিনি চাকরি ফিরে পান। এরপর আবার আওয়ামী লীগ আমলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মো. আলী হোসেন ফকির। সততা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি। নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন নবনিযুক্ত আইজিপি। এছাড়াও আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এবং এসপিবিএনে কর্মরত ছিলেন তিনি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...