ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন( ইসি)
সোমবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এসব কথা নিশ্চিত করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে দেওয়া নির্দেশনা সংশোধন করছে ইসি। এখন ভোটকেন্দ্রে সাংবাদিকরাও যেতে পারবেন।
ইসি সচিব আরও বলেন, ছবি তোলার ক্ষেত্রে শুধু পোলিং এজেন্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বিধিনিষেধ থাকবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। এতে ভোটের দিন এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনাটি ছড়িয়ে পড়ে।