শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

দৌলতপুরে বিজিবি’র অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক-১

 

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি’র অভিযানে অস্ত্র ও গুলিসহ আজিজুল ইসলাম (৩০) নামে একজন অস্ত্র চোরাকারবারী আটক হয়েছে। আজ রোববার বিকেল ৩টায় এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দৌলতপুর বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চ বিদ্যালয় নির্বাচনী বেইজ ক্যাম্প হতে আনুমানিক ৪ কিলোমিটার দূরে আবেদের ঘাট দিয়ে অস্ত্র পাচার হওয়ার গোপন তথ্য পাওয়া যায়।

এমন তথ্যের ভিত্তিতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) রাত ২টায় নির্বাচনী বেইজ ক্যাম্পের বিজিবি’র টহল দল বিশেষ অভিযান চালায়।

অভিযানে ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে অস্ত্র চোরাকারবারি মো. আজিজুল ইসলাম কে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১টি দেশীয় শুটার গানসহ আটক করা হয়।

আটক অস্ত্র চোরাকারবারী দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের তায়েজ তাগাদগিরির ছেলে। উদ্ধার হওয়া অস্ত্রের সিজার মুল্য ১ লক্ষ ২০ হাজার ৪০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

পরে উদ্ধার হওয়া অস্ত্রসহ আটক অস্ত্র চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র, মাদক ও সব ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে বিজিবির আভিযার অব্যাহত থাকবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...