শঙ্কা কাটিয়ে অবশেষে পর্দা উঠল অমর একুশে বইমেলার
- আপডেট সময়- ১১:২৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
অনলাইন নিউজ ডেস্ক।।
নানান ধরনের জটিলতায় দফায় দফায় তারিখ পরিবর্তনের পর অবশেষে শুরু হলো এবছরের অমর একুশে বইমেলা-২০২৬।
বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধর ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধন শেষে তিনি মেলাটি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও তার সঙ্গে ছিলেন।
‘অমর একুশে বইমেলা’কে আগামী বছর থেকে ‘অমর একুশে আন্তর্জাতিক বইমেলা’ হিসেবে চালু করা যায় কি-না, তার সম্ভাব্যতা যাচাই করে দেখতে মেলার আয়োজক বাংলা একাডেমির প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর।
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এবারের বইমেলা চলবে আগামী ১৫ই মার্চ ২০২৬ পর্যন্ত।
মেলার আয়োজকরা জানিয়েছেন, ছুটির দিন ব্যতিত প্রতিদিন বেলা দু’টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।তবে রাত সাড়ে আটটার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।
সাধারণত প্রতিবছর ১লা ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও এ বছর নির্বাচনের কারণে মেলা দেরিতে শুরু হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রসঙ্গত,গত ২০শে ফেব্রুয়ারি মেলা শুরু হওয়ার কথা ছিল। তবে রমজানে বইমেলা করা নিয়ে প্রকাশকদের একাংশের আপত্তি থাকায় সেদিন মেলা শুরু হয়নি। এর পরবর্তীতে নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর আয়োজক ও প্রকাশকদের সঙ্গে বসে সমস্যার সমাধান করে। পরে নতুন তারিখ নির্ধারণ করা হয় ২৬শে ফেব্রুয়ারি।
প্রকাশকগন ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা প্রকাশ করায় এ বছর মেলার স্টলভাড়া শতভাগ মওকুফ করে দিয়েছে বর্তমান সরকার।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


















































































































