সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ, কুলিয়ারচর, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
কুলিয়ারচরে চুরি-ছিনতাই বেড়েই চলছে, ওসির বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৪৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
সম্প্রতি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। অটোরিকশা, গরু, সিএনজি ও সরকারি প্রতিষ্ঠানের মালামাল চুরির পাশাপাশি ছিনতাইয়ের ঘটনাও বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনায় থানায় অভিযোগ জানালেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। অনেকেই দাবি করছেন, থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) অর্থ বাণিজ্যে ব্যস্ত থাকায় সাধারণ মানুষের নিরাপত্তা উপেক্ষিত হচ্ছে। আসাসি গ্রেফতার, মালামাল ছাড়ানো ও মামলার ধারা শিথিলের নামে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ওসি মোঃ নুরুন্নবী জানান, চুরি ও মাদকের বিষয়ে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
এদিকে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ












































































































