শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল হাইকমিশন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান টেকনাফে মানবপাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল হাইকমিশন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান টেকনাফে মানবপাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান

সিদ্ধিরগঞ্জে ১৭ভবনে ৫’শ ও রেড চিলি ক্যাটারিং’র সংযোগ বিচ্ছিন্নসহ ১লক্ষ ৪৫ হাজার অর্থদন্ড

 

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নাসিক ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকায় এবং গোদনাইলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাবাসসুম হাসান তানিশা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
🔹স্পট-১. এসময় আটি হাউজিং, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১৭টি ভবনে ৫০ টি বাসাবাড়ির প্রায় ৬০০ টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ। সম্পূর্ণ অবৈধ সংযোগ কিলিং করা হয়। অবৈধ এবং অতিরিক্ত চুলা ব্যবহারের কারনে ৬ জনকে ৮৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়াও,🔹স্পট-২. দক্ষিন ধনকুন্ডা, গোদনাইলের নাসিক সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় “রেড চিলি ক্যাটারিং সার্ভিস” নামে একটি অবৈধ বানিজ্যিক প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় সংযোগটি কিলিং করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মালিকপক্ষকে ৬০,০০০/- টাকা জরিমানা করেন। অবৈধ সংযোগটির প্রাপ্ত লোড ক্যাপাসিটি ২৯৫ সিএফটি/ ঘন্টা। অভিযানে ৩/৪”, ১০০ ফুট পাইপ জব্দ করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডার একটি আবাসিক এলাকায় মাসিক ও এককালীন মাশোয়ারা বিনিময়ে অসাধু ঠিকাদার কর্তৃক এ ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল অপরদিকে  নাসিক ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকায় একাধিক ভবনে অবৈধ গ্যাস সংযোগ ও অতিরিক্ত চুলা ব্যবহার করে আসছিল ভবন মালিকরা। এর আগে একাধিকবার অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও রাতের আঁধারে একটি চাঁদাবাজ চক্র পুনরায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিত। এতে সরকার প্রতি মাসে বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতির সম্মুখীন হচ্ছিল।

বিভিন্ন সূত্রে জানা যায়, ওই চক্রটি বিভিন্ন সংস্থার লোকজনকে ‘ম্যানেজ’ করার কথা বলে ভবন মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের মাসিক মাসোয়ারা টাকা আদায় করত।

আটি এলাকায় হাউজিং এলাকার নাম না প্রকাশ করার শর্তে এক বাসিন্দারা জানান, এলাকায় অধিকাংশ ভবনের গ্যাস সংযোগ অবৈধ হওয়ায় সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। ভবিষ্যতে কেউ অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার (প্রকৌশলী) আসাদুজ্জামান আজাদ বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে ১৭  ভবনের ৫০টি বাসাবাড়িতে ৬’শটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে ভবন মালিকদের ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ধনকুন্ডা এলাকায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ১৫টি বার্নার চুলা কিলিংসহ বিচ্ছিন্ন করা হয়।

তিনি আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে ভবন মালিকরা রাষ্ট্রীয় রাজস্বের ক্ষতি করছেন, পাশাপাশি এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। ভবিষ্যতে যারা অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। এসময় ১০০ফুট ৩/৪ পাইপ জব্দ করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...