নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ সমর্থকের ওপর হামলাসহ অর্থ লুটের অভিযোগ
- আপডেট সময়- ০৬:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেনের এক কর্মীর ওপর সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে গুলি করে হত্যার হুমকিরও অভিযোগ উঠেছে।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে বন্দর থানাধীন নবীগঞ্জ কবিলের মোড় এলাকায় এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় তার কাছে থাকা ১০লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ব্যক্তি নাম শাহীন আহমেদ পরাগ (৩৮) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দাসেরগাঁও এলাকার মৃত এটিএম রুহুল আমিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মহানগর ছাত্রদলের সাবেক সাবেক সহ-সভাপতি শাহিন আহম্মেদ সৌরভ ও রাজীব পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন। তার একই আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের ছেলে আবুল কাউছার আশার ঘনিষ্ঠজন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
হামলার পর স্থানীয়রা আহত অবস্থায় পরাগকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেন তারা। এ ঘটনায় তিনি বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
আহত শাহীন আহমেদ পরাগ সাংবাদিকদের বলেন, রোববার বিকেলে বন্দর সাব-রেজিস্ট্রি অফিসে জমি বিক্রয় শেষে মোট ১০ লাখ ৭০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে নবীগঞ্জ কবিলের মোড়ে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগে থেকে সেখানে থাকা সৌরভ, রাজীবসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে।এ সময় হামলাকারীরা তাকে গালিগালাজ করে এবং স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের কর্মী হওয়া ও তার বিষয়ে ফেসবুকে নিউজ শেয়ার করার কারণ জানতে চায়। এক পর্যায়ে লোহার রড ও পাইপ দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।আহত পরাগের দাবি, হামলার সময় তার সঙ্গে থাকা জমি বিক্রয়ের ১০ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তিনি থানায় অভিযোগ করলে তাকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় আহত পরাগের পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















































































































































