শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে হোসিয়ারি ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে বিপ্লব কুমার রায় (৫৪) নামে এক হোসিয়ারি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলরত একটি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত বিপ্লব কুমার রায় নগরীর নিতাইগঞ্জ বংশাল রোড এলাকার বাসিন্দা এবং বিধু ভূষণ রায়ের ছেলে। তিনি পেশায় একজন হোসিয়ারি ব্যবসায়ী ছিলেন।

নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান বিষয়টির তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ গামী ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন গলাচিপা রেল ক্রসিং এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত বিপ্লব কুমার রায় নামের এক ব্যাবসায়ী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

পরবর্তীতে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় নিয়ে যায়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...