শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল হাইকমিশন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান টেকনাফে মানবপাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল হাইকমিশন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান টেকনাফে মানবপাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান

না’গঞ্জে র‍্যাবের পরিচয়ে ৮০ লাখ টাকা ছিনতাই; প্রধান আসামি বেল্লাল গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি।।

র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি মো. বেল্লাল খান তুহিনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রোববার (১৮ জানুয়ারি) রাতে পটুয়াখালী জেলার নলখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত ৭ জানুয়ারি বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় ঢাকা থেকে নারায়ণগঞ্জ ফেরার পথে ‘শ্রাবণ পরিবহন’ বাসে থাকা ব্যবসায়ী মোজাম্মেল হক হুমায়ুন (৫২) ও ফজলে রাব্বিকে (২৮) টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে গামছা দিয়ে চোখ বেঁধে লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রাখা হয়। এসময় দুই ব্যবসায়ী মারধরের শিকার হন।

 

র‍্যাব-১১ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযান, তথ্য প্রযুক্তি এবং গোপন সূত্রের ভিত্তিতে রোববার রাতে পটুয়াখালী জেলার নলখোলা এলাকা থেকে প্রধান আসামী বেল্লালকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৯১০ টাকা, ৩টি ফোন এবং ১টি সোনার আংটি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাল উক্ত ঘটনার ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১,  আরও জানিয়েছে, বেল্লাল ছাড়াও অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...