
বিশেষ প্রতিনিধি।।
তীব্র কনকনে শীতে দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
সোমবার (৫ জানুয়ারি) বাদ মাগরিব নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ১৩নং ওয়ার্ড হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে নিজ কার্যালয়ে তার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীগন।
এসময় অ্যাড. টিপু শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের পাশাপাশি মাদার অব ডেমোক্রেসি ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনও করেন। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বলেন, অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে মানবিক কাজ অব্যাহত রাখা আমাদের লক্ষ্য। পাশাপাশি মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেই সাথে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.