প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৬:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৩:৪১ এ.এম
আজ পবিত্র শবে মেরাজ

পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ শুক্রবার (১৬ জানুয়ারি)। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন। মহান আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে উম্মতে মোহাম্মদির জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে তিনি দুনিয়াতে ফিরে এসেছিলেন।
ইসলামের ইতিহাস অনুযায়ী, মহান আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে ঊর্ধ্বাকাশে ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন মহানবী, যা ‘মেরাজ’ নামে পরিচিত। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদী, ফেরেশতাদের ইবাদতখানা বায়তুল মামুরসহ বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন।
এ কারণেই মুসলমানদের কাছে এ রাতটি অত্যন্ত মহিমান্বিত।এ রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত-বন্দেগি করে থাকেন মুসলমানরা।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.