শিরোনাম
হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার

সীমান্তে অনিশ্চয়তার ছায়া:  টেকনাফে দুই কিশোর আহত

কক্সবাজার প্রতিনিধি।।
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আবারও বাংলাদেশের সীমান্ত জনপদে আতঙ্ক ছড়িয়েছে। নাফ নদীসংলগ্ন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোররা হলো—কানজরপাড়ার বাসিন্দা মোহাম্মদ তোফায়েলের ছেলে মোহাম্মদ সোহেল (১৩) ও একই এলাকার মো. ইউনুছের ছেলে ওবায়দুল্লাহ (১৫)।
স্থানীয় সূত্র ও আহতদের পরিবার জানায়, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমারের ভেতরে বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। সংঘর্ষ চলাকালে সীমান্ত পেরিয়ে আসা গুলি এসে ওই দুই কিশোরকে আঘাত করে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তথ্য তারা পেয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।
এর আগেও চলতি মাসে একই সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আফনান নামে এক শিশু আহত হওয়ার ঘটনা ঘটে, যা সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...