শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল হাইকমিশন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান টেকনাফে মানবপাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল হাইকমিশন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান টেকনাফে মানবপাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান

রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ আটক-৩

 

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব সহ ৩ কারবারিকে আটক করা হয়েছে।
এ-সময় ৯ হাজার ৫০০ পিস ইয়াবা,১৩৫ কেজি গাজা,২৯০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
জানা গেছে, সেনাবাহিনীর রূপগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকা থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
 শুক্রবার(১৬ জানুয়ারী) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভুলতা মুড়াপাড়া সড়কের লাভরাপাড়া এলাকায় এক অভিযানে এসব মাদকসহ ৩জনকে আটক করে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

রূপগঞ্জ থানা প্রাঙ্গণে এক সংবাদ ব্রিফিংয়ে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরীফুল ইসলাম  বলেন, শুক্রবার সকালে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলার ভুলতার লাভরাপাড়া এলাকায় রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি টহল দল বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়।

এ সময় মাদক সংশ্লিষ্টতা থাকায় লাভরাপাড়া এলাকা থেকে আমানুল্লাহর ছেলে তানজিল (২৮) রোকনের ছেলে রেদোয়ান (২৩), হেলাল উদ্দিনের ছেলে রিফাত (১৮)নামের ৩জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামী ও উদ্ধারকৃত মাদকসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন,  রূপগঞ্জ আর্মি ক্যাম্পের নিয়মিত টহল পরিচালনার সময় ভুলতা এলাকার লাভড়াপাড়া এলাকায় একটি মাদক সরবরাহকারী সংঘবদ্ধ চক্রের মাদকের চালানের তথ্য প্রাপ্ত হয়ে সাথে সাথে টহল দলটি উক্ত এলাকায় গমন করে অত্যন্ত দ্রুততার সাথে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় একটি পুকুর সংলগ্ন এলাকার কয়েকটি স্থান হতে ১,৬২১ বোতল ফেনসিডিল, ১০,০০০ পিস ইয়াবা, ১৩৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদক সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ  টাকারও বেশি।

তিনি জানান, বাংলাদেশ সেনাবাহীনি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।

 

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...