শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ওএমএস কর্মসূচি শুরু: ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছে পোশাক শ্রমিকরা সেন্টমার্টিন ভ্রমণে মাত্রাতিরিক্ত জাহাজ ভাড়া নেয়ার অভিযোগ শেখ হাসিনা যেভাবে গেছেন, সেভাবেই ফেরাতে চায় ভারত নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের ব্যর্থ অভিযান দেশে ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ওএমএস কর্মসূচি শুরু: ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছে পোশাক শ্রমিকরা সেন্টমার্টিন ভ্রমণে মাত্রাতিরিক্ত জাহাজ ভাড়া নেয়ার অভিযোগ শেখ হাসিনা যেভাবে গেছেন, সেভাবেই ফেরাতে চায় ভারত নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের ব্যর্থ অভিযান দেশে ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম

না’গঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া

নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন গণতন্ত্রের অতন্দ্রপ্রহরী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও তোবারক বিতরণের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ।
রবিবার (৪ জানুয়ারী) বিকালে নগরীর খানপুর বরফকল মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা  হয়।
অনুষ্ঠানের আয়োজক নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ বলেন- দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, আপোষহীন ও সাহসী জননেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়া’র ইন্তেকাল বাঙ্গালী জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন এমন একজন নেতৃত্বের প্রতীক, যিনি স্বামী, সন্তান ও নিজের ব্যক্তিগত স্বাধীনতা হারানোর গভীর বেদনা বুকে ধারণ করেও কখনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেননি। নির্যাতন, শোষণ ও সীমাহীন বাঁধার মধ্যেও তিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের প্রশ্নে আজীবন ছিলেন অবিচল। তার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও আপোষহীনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এবং গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ শুধু বিএনপি’র নেতা-কর্মীরাই নয়, দেশের সর্বস্তরের মানুষ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে। এবং তার আত্মার মাগফেরাত কামনা করছে। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থণা করি, তিনি যেনো মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবাই যেনো দেশের গণতান্ত্রিক মুক্তি, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে পারি।
তিনি আরও বলেন- আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার জীবনের প্রথম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমৃত্যু এ-ই দলের সাথেই আছি। অনুরোধ রইল, আমার নির্বাচন করা থেকে দল ও দেশের স্বার্থে সরে দাঁড়ানো নিয়ে কেউ আমাকে ভুল বোঝবেন না। আমি আগে যেমন আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
ও-ই দোয়া মাহফিল ও তোবারক বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মাহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, সদস্য হাজী ফারুক হোসেন, মোঃ আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, মাহাবুব উল্লাহ তপন, এড. শরীফুল ইসলাম শিপলু, নাসিক ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, নাসিক ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি হিরণ, মহানগর যুব দলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ, কৃষক দলের আহবায়ক এনামুল খন্দকার স্বপন, আমলাপাড়া পঞ্চায়েত কামিটির সভাপতি নুরুল ইসলাম সরদার, মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না প্রমূখ।
অনুষ্ঠানে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজ সেবক, ক্রীড়াঙ্গনের প্রতিনিধি সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও খতমের মাধ্যমে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে রান্না করা তোবারক বিতরণ করা হয়।
পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিলে মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...