শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল হাইকমিশন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান টেকনাফে মানবপাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল হাইকমিশন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান টেকনাফে মানবপাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান

নারায়ণগঞ্জে ঔষধ প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

স্টাফ করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র কালীরবাজার এলাকায় ওষুধ প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই ভ্রাম্যমাণ অভিযানে নগরের কালিরবাজারের বিভিন্ন ওষুধের দোকানে অনিয়মের প্রমাণ পাওয়ায় পাঁচটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহা তাবিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঔষধ প্রশাসনের ও পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সাইফুল্লাহ মাহমুদ।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিবন্ধিত প্রেগন্যান্সি স্টিক মজুত ও বিক্রি, বিক্রয় নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ, অনিবন্ধিত ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রয় এবং বৈধ ড্রাগ লাইসেন্স না থাকার মতো একাধিক অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- সাফি ড্রাগ হাউজ, আদিবা ফার্মেসি, খোরশেদা ফার্মেসি ও জয়নব ফার্মেসি; এসব প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া বিসমিল্লাহ সার্জিকেলকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।এ অভিযানের খবর ছড়িয়ে পড়লে কালীরবাজার এলাকার অনেক ওষুধের দোকান সাময়িকভাবে বন্ধ করে দোকান মালিকরা সটকে পড়েন বলে জানিয়েছেন স্থানীয় সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জেলা ঔষধ প্রসানের তত্ত্বাবধায়ক সাইফুল্লাহ মাহমুদ বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ বা বিক্রয় নিষিদ্ধ ওষুধ মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। যারা নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...