শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল হাইকমিশন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান টেকনাফে মানবপাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল হাইকমিশন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান টেকনাফে মানবপাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান

আসন্ন নির্বাচনে না’গঞ্জে ৪৫১ ভোটকেন্দ্র বডি অন ক্যামেরায় পর্যবেক্ষন করা হবে: এসপি

বিশেষ প্রতিনিধি।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৭৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫১টি কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এসব ক্যামেরা ব্যবহারের বিষয়ে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ৮টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে জেলা পুলিশের সব ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য অংশ নেন। পরে সকাল ১০টায় পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন ইউনিটের ইনচার্জরা ফোর্সের সামষ্টিক সমস্যা তুলে ধরেন। এসময় পুলিশ সুপার(এসপি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।দুপুর ১২টায় অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ডিসেম্বর ২০২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

সভায় পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বডি অন ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সহায়তায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- জেলার শ্রেষ্ঠ এসআই রূপগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন, শ্রেষ্ঠ এএসআই আড়াইহাজার থানার এএসআই নিজাম উদ্দিন, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী সিদ্ধিরগঞ্জ থানার এসআই জাকিরুল ইসলাম, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার বন্দর থানার এসআই মো. মনির হোসাইন, ক্লুলেস মামলা ডিটেকশনে ফতুল্লা মডেল থানার এসআই ইয়াসিন আরাফাত, শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী: সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওয়াসিম আকরাম।এছাড়াও বিশেষ কৃতিত্বে আড়াইহাজার থানার এএসআই মামুনুর রশিদ, শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার: ট্রাফিক শাখার সার্জেন্ট মো. সাইফুল ইসলাম।

এ সময় মাসিক কল্যান সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...