শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ দগ্ধ-৪

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে ৩ জন নারী ও একজন পুরুষ।

শনিবার (৬ ডিসেম্বর) ভোরে কাঁচপুরের আজিম মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. আলাউদ্দিন, তার মা জরিনা বেগম এবং পরিবারের অন্য দুই সদস্য শিমলা ও শিফা আক্তার। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, দগ্ধদের মধ্যে আলাউদ্দিনের শরীরের ৪০ শতাংশ, শিমলার ৩০ শতাংশ, জরিনা বেগমের ২০ শতাংশ এবং শিফা আক্তারের ১২ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, শনিবার ভোরে ওই বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা চারজনই দগ্ধ হন। বিস্ফোরণের তীব্রতায় ঘরের আসবাবপত্র ও মালপত্র পুড়ে যায়।
দগ্ধ আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, তার ভাই একজন পোশাকশ্রমিক। ভোরে আলাউদ্দিন ওয়াশরুমে যাওয়ার সময় বা ঘরে ঢোকার মুহূর্তে এই বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরের দরজা বন্ধ থাকায় তারা দ্রুত বের হতে পারেননি। পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
প্রতিবেশীদের ধারণা, ঘরে গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে ছিল। মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণ কিংবা বৈদ্যুতিক সুইচ থেকে সৃষ্ট স্ফুলিঙ্গ আগুনের সূত্রপাত ঘটাতে পারে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে সারা রাত ঘরে গ্যাস জমে ছিল। ভোরে চুলা জ্বালাতে গেলে কিংবা বৈদ্যুতিক সুইচ অন করতে গেলে এই বিস্ফোরণ ঘটে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ‘আগুনে দগ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...