শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

টেকনাফ হোয়াইক্যং মায়ানমার সীমান্তে টানা গোলাগুলি আতঙ্ক

ফরহাদ রহমান,
কক্সবাজার প্রতিনিধি।।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন মায়ানমার সীমান্তে ভোর থেকে টানা গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় সীমান্তজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে,
১৩ ডিসেম্বর ভোর ৬ টার পর থেকেই মায়ানমারের অভ্যন্তরে একের পর এক ভারী অস্ত্রের গুলির শব্দ শোনা যায়, যা এক ঘণ্টারও বেশি সময় ধরে চলতে থাকে।
সীমান্তঘেঁষা গ্রামগুলোতে মুহূর্তেই আতঙ্ক নেমে আসে। অনেক পরিবার শিশু ও বৃদ্ধদের নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গোলাগুলির তীব্রতা এতটাই ছিল যে ঘরের ভেতর থেকেও কাঁপুনি অনুভূত হচ্ছিল।
গোলাগুলির সময় হোয়াইক্যং এলাকার এক বাসিন্দার বসতঘরে মায়ানমার দিক থেকে ছোড়া একটি গুলি এসে টিনের চাল ভেদ করে ঘরের ভেতরে পড়ে। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে স্থানীয়রা।
ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে অনেক মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপত্তা জোরদার ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের দাবি জানিয়েছেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...