শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ

গাইবান্ধা হানাদার মুক্তির ৫৩ বছর: মুক্তিযোদ্ধাদের দেখেই পালালো পাকিস্তানি বাহিনী

গাইবান্ধা প্রতিনিধি:
আজ ৭ ডিসেম্বর, গাইবান্ধা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর গাইবান্ধা জেলা শহর শত্রুমুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের অগ্রযাত্রায় ভীত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনী পালিয়ে যায় এবং গাইবান্ধার আকাশে প্রথমবারের মতো উড়ে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা।
বিজয়ের আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী সাধারণ মানুষ। দিবসটি উপলক্ষে গাইবান্ধায় আজও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে দোয়া মাহফিল ও আলোচনা সভা।
১৯৭১ সালের এই দিনে কোম্পানি কমান্ডার বীরপ্রতীক মাহবুব এলাহী রঞ্জুর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ফুলছড়ির ফজলুপুর চর ও বালাসীঘাট হয়ে গাইবান্ধায় প্রবেশ করে। তাদের আগমনের খবর পেয়েই গাইবান্ধা শহরের স্টেডিয়ামে অবস্থানরত পাকিস্তানি সেনারা রাতের অন্ধকারে রংপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পালিয়ে যায়। ফলে কোনো প্রত্যক্ষ সংঘর্ষ ছাড়াই গাইবান্ধা শহর মুক্ত হয়।
হানাদার বাহিনীর পলায়নের পর তৎকালীন এসডিও মাঠ (বর্তমান স্বাধীনতা প্রাঙ্গণ) পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের সেই মিলনমেলায় প্রায় দশ হাজার মানুষ বিজয়ী বীর সেনাদের সংবর্ধনা জানান।
গাইবান্ধা শহর মুক্তির আগেই জেলার বিভিন্ন থানা হানাদার মুক্ত হতে শুরু করে। ৪ ডিসেম্বর মুক্ত হয় ফুলছড়ি ও সাঘাটা থানা। এরপর পর্যায়ক্রমে ৮ ডিসেম্বর পলাশবাড়ী, ১০ ডিসেম্বর সুন্দরগঞ্জ এবং ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ থানা শত্রুমুক্ত হয়। গাইবান্ধার মুক্তিযুদ্ধের ইতিহাসে বাদিয়াখালীর যুদ্ধ, হরিপুর অপারেশন, কোদালকাটির যুদ্ধ, নান্দিনার যুদ্ধ, রসুলপুর স্লুইস আক্রমণ ও কালাসোনার যুদ্ধ বিশেষভাবে উল্লেখযোগ্য।
ডিসেম্বর মাসজুড়ে গাইবান্ধার বিভিন্ন প্রান্তে সংঘটিত মুক্তিযোদ্ধাদের সাহসী অভিযান ও হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে সম্পূর্ণরূপে হানাদারমুক্ত হয় গাইবান্ধা জেলা। গাইবান্ধার এই মুক্তি ছিল রংপুর অঞ্চল তথা সমগ্র উত্তরবঙ্গ মুক্তির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ৭ ডিসেম্বর তাই কেবল একটি তারিখ নয়, গাইবান্ধাবাসীর জন্য বীরত্ব, আত্মত্যাগ ও চূড়ান্ত বিজয়ের এক অবিনাশী স্মারক।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...