শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত আরও পেছাচ্ছে

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে দলের পক্ষ থেকে ৭ ডিসেম্বর যাত্রার সম্ভাব্য তারিখ বলা হলেও রাতে জানানো হয়, তা পরিবর্তন করে ৯ ডিসেম্বর করা হয়েছে।তবে এই তারিখও চূড়ান্ত নয়।
চিকিৎসকদের পরামর্শ ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সময় আরও পেছাতে পারে।

খালেদা জিয়ার চিকিৎসা–সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, তার শারীরিক অবস্থায় বিশেষ উন্নতি না হওয়ায় যাত্রার পরিকল্পনা সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে তার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

কাতারের ব্যবস্থাপনায় যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটিরও সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়েছে।
শুরুতে ৬ ডিসেম্বর ঢাকায় অবতরণ করার কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি ১০ ডিসেম্বর ঢাকায় নামবে।
এর আগে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল।

কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি পাঠানো সম্ভব হয়নি। ফলে বিকল্প হিসেবে জার্মানির এফএআই রেন্ট-এ-জেট প্রতিষ্ঠানের একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠানোর ব্যবস্থা করেছে কাতার সরকার।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...