সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কমলগঞ্জ, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, মৌলভীবাজার, র্যাব, সিলেট
কমলগঞ্জে র্যাব-৯’র অভিযানে ৫৪ লিটার মদসহ চিহ্নিত মাদক কারবারি মিহির গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২১০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি।।
গোপন সূত্রের বরাতে র্যাবের কাছে খবর আসে একটি নির্দিষ্ট বাড়িতে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য কয়েকজন লোক জড়ো হচ্ছেন। তারপর অভিযান এবং গ্রেপ্তার মিহির কর্মকার (৫০)।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন ফুলবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯।
মিহির ওই গ্রামের রতন কর্মকরের ছেলে। এসময় তার হেফাজত থেকে ৫৪ লিটার দেশীয় মদ (বাংলা) জব্দ করা হয়েছে।
র্যাবের জিজ্ঞাসাবাদে মিহির মাদকদ্রব্য বিক্রির অভিযোগটি স্বীকারোক্তির মাধ্যমে বিষয়টি স্বীকার করেছেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































