শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

আড়াইহাজারে মাথাবিহীন দ্বিখণ্ডিত যুবক হত্যাযজ্ঞের রহস্য উদঘাটন,আটক-১

বিশেষ প্রতিবেদক।।

পরকীয়াজনিত বিরোধের জেরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মস্তকবিহীন যুবক হত্যার ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাঞ্চল্যকর হত্যাকান্ডের চার দিনের মধ্যেই হত্যা রহস্য উদঘাটন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার(এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

পিবিআই জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে  রাজধানী ঢাকার মধ্যবাড্ডা এলাকা থেকে কিলিং মিশনে সরাসরি জড়িত মো. রুহুল আমিন ওরফে রাব্বিকে (২৬) গ্রেপ্তার করা হয়। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা।

এছাড়াও নিহত যুবকের নাম আব্রাহাম খান ওরফে আলিম খান (২৭), পেশায় রংমিস্ত্রি। তিনিও একই উপজেলার বাসিন্দা ছিলেন।পিবিআইয়ের ক্রাইম সিন টিম তদন্তের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করে।,

পিবিআই জানায়, ১৫ ডিসেম্বর সকালে আলিম খান ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে ৮টার দিকে বোনের সঙ্গে তার শেষ ফোনালাপ হয়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর নিহতের পিতা ওয়াজেদ আলী খান নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করলে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রুহুল আমিন হত্যাকাণ্ডে সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তদন্তে উঠে আসে, রুহুল আমিনের খালার সঙ্গে নিহত আলিম খানের পরকীয়াজনিত সম্পর্ক ছিল। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে আলিম ওই নারীকে তাদের পরকীয়া সম্পর্ক নিয়ে ব্ল্যাকমেইল করতে শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে রুহুল আমিন ও তার খালা পরিকল্পিতভাবে আলিমকে হত্যার সিদ্ধান্ত নেয়।

এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৫ ডিসেম্বর আলিম খানকে রাজবাড়ী থেকে আড়াইহাজারে ডেকে এনে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে পরিচয় গোপন করতে এবং হত্যাকান্ডের আলামত নষ্ট করতে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে হত্যাকান্ড ব্যবহত দা ও বিচ্ছিন্ন মাথা একটি ব্যাগে ভরে পাশের খালে ফেলে দেওয়া হয়। একই সঙ্গে তার পরনে থাকা জামাকাপড়ও খুলে নেওয়া হয়।

পিবিআই  আরও জানায়, ১৮ ডিসেম্বর স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে খাল থেকে নিহতের খণ্ডিত মাথাসহ হত্যায় ব্যবহৃত দা এবং একটি জ্যাকেটের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে বলে পিবিআইর তথ্য অনুসন্ধানে বেরিয়ে আসে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি রুহুল আমিনকে শনিবার বিজ্ঞ  আদালতে প্রেরন করা হয়েছে। পাশাপাশি তার খালা ও অন্যান্য অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...