সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ চার যুবক গ্রেপ্তার। এ সময় তাদের কাছ থেকে ১টি ধারালো চাপাতি, ১টি ছুরি ও দুটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল বারিক।এর আগে রোববার ভোরে শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- মোঃ আপন (২৪), আজিজুল হক (২৮), মানিক ইসলাম (২২) ও আলী হোসেন বিজয় (২০)। তারা সবাই বর্তমানে সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল বারিক জানান, মূলত ডাকাতির উদ্দেশ্যে গ্রেপ্তারকৃতরা একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুততম সময়ে ডাকাতির প্রস্তুতি কালে অভিযান পরিচালনা করে ধারালো দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.