বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জকে স্বপ্নের উপজেলায় রূপান্তরিত করতে চান বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
তিনি বলেছেন, “দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। দেশকে কলঙ্কমুক্ত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সঙ্গে নিয়ে রূপগঞ্জকে স্বপ্নের উপজেলায় রূপ দেওয়া হবে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল আজিজ মাস্টার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল ইসলাম রিপন, সালাহউদ্দিন দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, কামাল হোসেন, আরিফুজ্জামান ইমন, ওমর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, শ্রমিক দলের সভাপতি সাইদুল ইসলাম, বিএনপি নেতা রজব আলী ফকির, গোলজার হোসেন ভূঁইয়া, চন্দন ফকির প্রমুখ
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.