স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক স্থান থেকে আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার(১৬ ডিসেম্বর) অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) গ্রেফতারকৃতদের আটকে পর বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতভর ফতুল্লা মডেল থানার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ফতুল্লা মডেল থানার দাপা বেপারীপাড়া এলাকার মৃত রশীদ মেম্বারের ছেলে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা মহসিন মিয়া ওরফে মহসিন সিপাহী (৫৬), কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ কর্মী, লামাপাড়া এলাকার মৃত আব্দুল লতিফ কারীর ছেলে ফয়েজ আহম্মেদ (৫০) ও কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবলীগের সদস্য, চর কাশিপুরের নূর হোসেনের ছেলে মো. আরাফাত (৩৩)।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতভর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী সহ আওয়ামীলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদেরকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.