শিরোনাম
বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি

নারায়ণগঞ্জে পোষা বিড়ালে কবুতরের বাচ্চা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পোষা বিড়ালে কবুতরের বাচ্চা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নাসির উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।
নাসির উদ্দীন সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রবিবার (৩০ নভেম্বর) নাসির উদ্দীনের বাড়িতে পালন করা কবুতরের একটি বাচ্চা প্রতিবেশি আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে প্রতিবাদ জানাতে তার বাড়িতে যান। এ সময় উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হলে আসাদুল্লাহ, তার স্ত্রী জুলেখা আক্তার বেবি, ছেলে আবির ও অভিসহ রকমত উল্লাহর ছেলে রাসেল ও আরও কয়েকজন মিলে তাদের ওপর হামলা চালায়।

এ সময় দুইপক্ষের মধ্যে মারামারি হয়। প্রতিপক্ষের লোকজনের হামলায় ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নাসির উদ্দিন। পরে তাকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২ ডিসেম্বর) মারা যান।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, নিহতের ভাই আকতার হোসেন বাদী হয়ে মারামারি ঘটনায় দুইদিন আগে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় নাসির উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই অভিযোগটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তার থানা পুলিশের অভিযান চলছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...