শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির মনোনীত এমপি প্রার্থী মাসুদুজ্জামানের দোয়া

অনলাইন ডেস্ক।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে খানপুরের বরফকল মাঠসংলগ্ন তার নির্বাচনী প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জিয়া পরিবার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়াসহ মোনাজাত করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত ধানের শীষের কান্ডারী মাসুদুজ্জামান বলেন, মা, মাটি ও মানুষের জন্য দীর্ঘ ১৮ বছর প্রবাস জীবন কাটিয়ে নানা ষড়যন্ত্র ও বাধা অতিক্রম করে ইনশাআল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন।

তিনি আরও বলেন, গত ১০–১৫ দিন ধরে তার দেশে ফেরার ঘোষণা শোনার পর থেকে প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অপেক্ষার হয়ে উঠেছে। ইনশাআল্লাহ আমরা তাকে দ্রুত বাংলাদেশের মাটিতে বরণ করে নেব।

মাসুদুজ্জামান বলেন, আগামী ২৫ ডিসেম্বর নেতাকর্মীরা সবাই একসঙ্গে সুশৃঙ্খলাবদ্ধভাবে ৩’শ ফিট এলাকায় উপস্থিত থেকে তারেক রহমানকে স্বাগত জানাব। দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার সেদিনই অবসান ঘটবে ইনশাআল্লাহ।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী নূরউদ্দিন, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, শওকত হাসেম শকু, গোলাম নবী মুরাদ, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...