শিরোনাম
প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময়

গাইবান্ধায় নির্জন ভিটায় চা দোকানির রক্তাক্ত নিথর মরদেহ উদ্ধার

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক চা দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নজির সরদারের ছেলে ও শিবপুর বাজারের পরিচিত চা বিক্রেতা মহিদুল ইসলাম সরদারকে (৪৮) নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে গ্রামের একটি নির্জন জমির প্লটে তার মরদেহ পাওয়া যায়। মহিদুল ইসলাম বুধবার রাতে বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে ভোরে তার রক্তাক্ত দেহ আবিষ্কার করেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশের প্রাথমিক তদন্ত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তাকে হত্যা করে। মরদেহ উদ্ধারের পর থেকেই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে পারিবারিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত শত্রুতার কারণ থাকতে পারে বলে বিভিন্নমুখী আলোচনা করছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল আহমেদ নিশ্চিত করেছেন, এটি একটি নির্মম হত্যাকাণ্ড এবং বিষয়টি তদন্তাধীন। হত্যার প্রকৃত কারণ ও আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের তদন্তকারী দল কাজ করছে।
পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, এই ঘটনার তদন্ত জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য সন্দেহভাজনদের তালিকা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এই হত্যার পেছনে সুপরিকল্পিত পরিকল্পনা কাজ করছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নি।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...