প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ৪:৪৯ পি.এম
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জাকির খানের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান'র উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুম্মা ফতুল্লা থানাধীন দেওভোগ এলাকার নাগবাড়ি ডি. এস. এস. ক্লাব মাঠে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
ও-ই মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজনে এসময় আরও উপস্থিত ছিলেন- দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর পরিচালক ও সাবেক যুব দল নেতা পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সদর থানা বিএনপি'র যুগ্ম আহবায়ক দিদার খন্দকার সহ বিভিন্ন এলাকার অসংখ্য নেতা-কর্মীরা।
বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলাদ মাহফিল শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়া'র দ্রুত আরোগ্য, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়। সে-ই সাথে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পরে উপস্থিত সকল মেহমানদের রান্না করা তোবারক খাওয়ানো হয়।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.